জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ল' কলেজগুলোর এলএল.বি ১ম ও শেষ বর্ষের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫:০০টায় ঢাকার প্রাণকেন্দ্র সেগুনবাগিচায় অবস্থিত মহানগর ল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেছে এলএলবি ১ম ও শেষ বর্ষের শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত আইন কলেজগুলোতে ফরম পূরণের জন্য বর্তমানে যে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে, তা অনেক সাধারণ ও মধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য বহন করা কঠিন হয়ে পড়েছে। উচ্চহারের এই ফি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
তারা বলেন, শিক্ষার সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া প্রয়োজন। কিন্তু অতিরিক্ত ফরম পূরণ ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে।
শিক্ষার্থীরা আরো জানান - বিগত বছরে ফি ছিল ২০২৪ সন - ৩০০/- টাকা।২০২৫ সন -৭০০/- টাকা। আর ২০২৬ সনে এসে সম্পূর্ণ অযৌক্তিক ভাবে ১,২০০/- টাকা নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যা দিয়ে ফরম পূরন করা অনেক শিক্ষার্থীদের পক্ষেই অসম্ভব হয়ে পড়েছে। এমতবস্থায় তাদের পড়াশোনা হুমকির মুখে পড়েছে।
এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে অতিরিক্ত ফরম পূরণ ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে সাধারণ ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের পড়ালেখা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব,জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর মহানগর ল কলেজের অধ্যক্ষের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |