| বঙ্গাব্দ
ad728
ad728

কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য যুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল

রিপোর্টারের নামঃ https://proloysikha.com/
কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য যুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল
ছবির ক্যাপশন: কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য যুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল

কাবিননামায় বর-কনের আগের ও বর্তমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্ত করা কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। আবেদনে কাবিননামায় জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের পাশাপাশি আগের বিয়ে, সন্তান, ভরণপোষণ ও অভিভাবকত্বের মতো গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।


রিটে বলা হয়, এসব তথ্য যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকায় বিয়ের ক্ষেত্রে তথ্য গোপন ও প্রতারণার সুযোগ তৈরি হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সন্তানদের আইনগত অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ proloysikha.com | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ