রোল ১ থেকে ২ হওয়ায় মানসিক বিপর্যয়; ৩ বছর ধরে শিকলবন্দী তরুণ রিফাত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লার দিয়ার গ্রামের তরুণ সাকিবুল ইসলাম রিফাত একসময় অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সবসময় তার রোল নম্বর ছিল ১। তবে ২০১৯ সালে অষ্টম শ্রেণীতে ওঠার পর তার রোল নম্বর ১ থেকে নেমে ২ হয়ে যায়। ফলাফলের এই সামান্য অবনতি তিনি মেনে নিতে পারেননি এবং মানসিকভাবে ভেঙে পড়েন।
পরবর্তীতে রিফাত ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অবস্থার অবনতি ঘটলে এবং নিরাপত্তার খাতিরে পরিবার গত তিন বছর ধরে তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রাখতে বাধ্য হচ্ছে।
রিফাতের মা জানান, রিফাত খুব পরিশ্রম করে পড়াশোনা করত এবং সবসময় বলত সে বড় হয়ে প্রথম হবে। কিন্তু ফলাফলের পর তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে। পরবর্তীতে তিনি মা-বাবাসহ পরিবারের ওপর শারীরিক নির্যাতন শুরু করায় তাকে শিকলবন্দী করতে হয়।
রিফাতের বাবা রফিকুল ইসলাম জানান, ছেলেকে ভালো করার জন্য রাজশাহীসহ বিভিন্ন স্থানের বহু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হলেও তার অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসার পেছনে সম্বলিত অর্থ খরচ করে বর্তমানে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
এলাকাবাসী, স্কুলের শিক্ষক ও সহপাঠীরা রিফাতের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সাথে রিফাতের সঠিক উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান এবং সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার পরিবার।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |