বাউল সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে চলছে প্রস্তুতিমূলক কাজ। আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিন দিনব্যাপী সাধুসঙ্গ, লালন মেলা ও স্মরণোৎসব আয়োজনের কথা রয়েছে।
উৎসবকে কেন্দ্র করে ছেঁউড়িয়ায় কালী নদীর ভরাট করা অংশে স্থাপিত লালন মুক্তমঞ্চের সামনে দর্শনার্থীদের বসার সুবিধার্থে বড় প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। ১ কার্তিক লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ঘিরে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লালনভক্ত, বাউল ও দর্শনার্থীদের সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
তিন দিনের এ আয়োজনের মধ্য দিয়ে লালন দর্শন, মানবতাবাদী চিন্তা ও বাউল সংস্কৃতির চর্চা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |