| বঙ্গাব্দ
ad728
ad728

প্রেমকেন্দ্রিক নাটক ও সিনেমা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

রিপোর্টারের নামঃ https://proloysikha.com/
প্রেমকেন্দ্রিক নাটক ও সিনেমা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক অস্থিরতা ঠেকানোর পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে প্রেম ও রোমান্সকেন্দ্রিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।


রিটে দাবি করা হয়েছে, অতিরিক্ত রোমান্টিক কনটেন্টে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যভিচার ও ধর্ষণের মতো বিষয় অনেক সময় স্বাভাবিক বা আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। এর ফলে তরুণ প্রজন্ম ও সমাজে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।



যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে প্রেম ও অতিরিক্ত রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও প্রচার বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।


আবেদনে বলা হয়েছে, অতিরিক্ত রোমান্টিক কনটেন্টে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক ও নানা অনৈতিক বিষয়কে স্বাভাবিকভাবে তুলে ধরা হচ্ছে। এতে তরুণদের মানসিক বিকাশ, পড়াশোনা ও সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


এ ছাড়া যুবসমাজের সৃজনশীলতা ও দেশপ্রেম বাড়াতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক-সিনেমা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ proloysikha.com | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ