| বঙ্গাব্দ
ad728
ad728

লালন মেলা ঘিরে ছেঁউড়িয়ায় প্রস্তুতি, মুক্তমঞ্চে প্যান্ডেল নির্মাণ

রিপোর্টারের নামঃ https://proloysikha.com/
লালন মেলা ঘিরে ছেঁউড়িয়ায় প্রস্তুতি, মুক্তমঞ্চে প্যান্ডেল নির্মাণ
ছবির ক্যাপশন: লালন মেলা ঘিরে ছেঁউড়িয়ায় প্রস্তুতি, মুক্তমঞ্চে প্যান্ডেল নির্মাণ

বাউল সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে চলছে প্রস্তুতিমূলক কাজ। আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিন দিনব্যাপী সাধুসঙ্গ, লালন মেলা ও স্মরণোৎসব আয়োজনের কথা রয়েছে।

উৎসবকে কেন্দ্র করে ছেঁউড়িয়ায় কালী নদীর ভরাট করা অংশে স্থাপিত লালন মুক্তমঞ্চের সামনে দর্শনার্থীদের বসার সুবিধার্থে বড় প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। ১ কার্তিক লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ঘিরে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লালনভক্ত, বাউল ও দর্শনার্থীদের সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তিন দিনের এ আয়োজনের মধ্য দিয়ে লালন দর্শন, মানবতাবাদী চিন্তা ও বাউল সংস্কৃতির চর্চা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ proloysikha.com | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ