ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার আগে বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী টরকী বন্দরে জমে উঠেছে ইলিশের বাজার। বুধবার (৭ অক্টোবর) রাতেও ইলিশ কিনতে বাজারে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।
বিক্রেতারা জানান, চারটি ইলিশে এক কেজির দাম ৬০০–৭০০ টাকা, দুইটিতে এক কেজি ১ হাজার ১০০–১ হাজার ৩০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০–২ হাজার টাকায়।
মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে ইলিশ কিনতে টরকী বন্দরে ক্রেতাদের এমন ভিড়ে বাজারজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |