প্রস্তাবিত ‘মেট্রোরেল লাইন-৫: সাউদার্ন রুট’ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি টাকা। বাকি অর্থ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ঋণ থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপনের সম্ভাবনা রয়েছে।
যে পথ দিয়ে চলবে মেট্রোরেল
গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও ও আফতাবনগর হয়ে দাসেরকান্দি পর্যন্ত যাবে প্রস্তাবিত রুটটি।
মোট ১৭ কিলোমিটার দীর্ঘ এই পথে ১৩ কিলোমিটার থাকবে ভূগর্ভে এবং ৪ কিলোমিটার হবে উড়ালপথ। দাসেরকান্দিতে নির্মাণ করা হবে মেট্রোরেলের ডিপো।
ব্যয় ও বিশেষজ্ঞ মতামত
প্রকল্পের বড় অংশের অর্থ ব্যয় হবে লাইন, স্টেশন, ডিপো, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম নির্মাণে। পাশাপাশি ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরামর্শক সেবার জন্যও উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
পরিকল্পনা কমিশনের পর্যালোচনায় কয়েক দফা ব্যয় কমানোর পর সর্বশেষ প্রস্তাবিত খরচ নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে ব্যয় কমার সুযোগ রয়েছে। তবে নির্মাণকাজে গুণগত মান বজায় রাখার বিষয়টিও সমান গুরুত্ব পেতে হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |