গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলেই কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। পরোয়ানার সত্যতা নিশ্চিত করেই আইনানুগ ব্যবস্থা নিতে হবে—এমন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত নির্দেশ দিয়েছেন, পরোয়ানা কার্যকরের আগে পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য যাচাই করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সার্কুলার জারি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাতে আইজিপিকে বলা হয়েছে।
এ ছাড়া নালিশি মামলা করার সময় বাদী ও আইনজীবীর পরিচয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সঙ্গে বাদীর জাতীয় পরিচয়পত্র এবং আইনজীবীর পেশাগত পরিচয়পত্রের কপি সংযুক্ত রাখতে হবে।
আদালত আরও বলেন, ভুয়া পরোয়ানার মাধ্যমে কোনো নাগরিককে গ্রেপ্তার করা হলে তাঁর মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়। তাই গ্রেপ্তার ও মামলা দায়েরের ক্ষেত্রে সতর্কতা এবং আইনের যথাযথ অনুসরণ জরুরি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |