| বঙ্গাব্দ
ad728
ad728

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত

রিপোর্টারের নামঃ https://proloysikha.com/
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে এসব সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহারের প্রচলিত প্রথা অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিপত্রে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ।

পরিপত্রে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

এ নির্দেশনা মেনে চলার জন্য সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে। একই দিন থেকে আদেশটি কার্যকর হয়েছে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।

আদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ proloysikha.com | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ