কাবিননামায় বর-কনের আগের ও বর্তমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্ত করা কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। আবেদনে কাবিননামায় জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের পাশাপাশি আগের বিয়ে, সন্তান, ভরণপোষণ ও অভিভাবকত্বের মতো গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
রিটে বলা হয়, এসব তথ্য যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকায় বিয়ের ক্ষেত্রে তথ্য গোপন ও প্রতারণার সুযোগ তৈরি হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সন্তানদের আইনগত অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |