বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের আলোচনা হয়েছে। সম্প্রতি দেশটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিতে আগ্রহ প্রকাশ করেছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নিয়োগের বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি চূড়ান্ত করা হবে।
ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়ে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন কারণে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা বন্ধ রয়েছে, যা আগের সরকারের সময় থেকে কার্যকর আছে। তবে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নিয়মিতভাবে বাংলাদেশি কর্মীদের ওমানে যাওয়ার সুযোগ পুনরায় চালুর চেষ্টা করছে সরকার।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |