বলিউডের বর্ষীয়ান ও শক্তিমান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ভারতের গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মণিপাল হাসপাতালের চিকিৎসক শেখর সালকার জানান, হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআরসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত হয়েছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকরের প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে দীর্ঘ অভিনয়জীবনে তার শক্তিশালী অভিনয়, স্বতন্ত্র কণ্ঠ ও সংলাপ পরিবেশনের ধরন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি’, ‘অব তক ছাপ্পান’ ও ‘ওয়েলকাম’-সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ .৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.২০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |